হ্যালো প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তো আমি আবারো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ইতিহাস বইয়ের অধ্যায় নম্বর 5 যেগুলির বড় প্রশ্ন উত্তর ও শর্ট mcq আছে সেগুলি সল্ভ করতে তাই বন্ধুরা আমি তোমাদের আজকে এই পোষ্টের মাধ্যমে সলভ করে দেখাবো সামন্ততন্ত্র বলতে কি বোঝো?
ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখএই প্রশ্নটার উত্তর এবং তার সাথে কিছু mcq শর্ট কোশ্চেন অ্যানসার এবং যেগুলি তোমরা সবাই পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই আমার এই নোটির উত্তরটি আমি তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক ভাবে করে দিয়েছি তোমরা ভালো করে নোটটা তোমাদের মত পড়ে নাও এবং এটি অবশ্যই পরীক্ষায় আসার মত
![]() |
| একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
১. সামন্ততন্ত্র বলতে কি বোঝো? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখ?
উত্তরঃ-
সামন্ততন্ত্রঃ- ইংরেজি ”ফিউডালিজম” এর বাংলা প্রতিশব্দ হলো সামন্ততন্ত্র । প্রাচীন ও মধ্যযুগের অর্থনীতিতে কখনো কখনো বিশেষ ধরনের শাসনতান্ত্রিক কাঠামো গড়ে উঠেছিল আর এই শাসন কাঠামো সামন্ততন্ত্র নামে পরিচিত ।
সাধারণ অর্থঃ- জমির মালিকানা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশেষ আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় হলো সামন্ততন্ত্র ।
বোলাভিয়ের অভিমতঃ- সামন্ততন্ত্র হলো সার্বভৌম অধিকারের বিভাজন যেখানে প্রশাসনকে খন্ডিত ও কেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষা ব্যবস্থা করা হয় ।
কাল মার্কস এর অভিমতঃ- স্বাধীনতাহীন শ্রমজীবি মানুষের দ্বারা বৃহৎ ভূসম্পত্তিতে কৃষি ও হস্তশিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদন করার ব্যবস্থা হল সামন্ততন্ত্র ।
নাজমুল করিমের অভিমতঃ- সামন্ততন্ত্র হলো এমন একটি সমাজ ও সংস্কৃতি যেখানে ভুমিই রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মূল ভিত্তি ।
সামন্ততন্ত্রের পতনঃ- খ্রিস্টপূর্ব চতুর্থদশ শতকের মধ্যে ভাগ থেকে বিভিন্ন কারণে ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটে । কারণ গুলি হল যথাক্রমে—
রক্ষণশীলতাঃ- সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা ইউরোপে রক্ষনশীলতার জন্ম দেয় যা সামন্ততন্ত্রের পতন এর অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ।
কৃষক বিদ্রোহঃ- সামন্ততন্ত্র ব্যবস্থায় করভারে জর্জরিত হয়ে কৃষকদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে । তারা বাধ্য হয়ে সামন্ততপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ।
নির্মম অত্যাচারঃ- সামন্তপ্রভুরা কৃষক, শ্রমিক ও সাধারণ প্রজাদের উপর নির্মম ভাবে অত্যাচার চালাত এর ফলে ইউরোপের বিভিন্ন স্থানে সামন্তপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় ।
জনসংখ্যার হ্রাসঃ- চতুর্দশ থেকে পঞ্চম শতকে যুদ্ধ , দুর্ভিক্ষ ও প্লেগ এর ফলে ইউরোপে 40 শতাংশ মানুষের মৃত্যু হয় । জনসংখ্যা হ্রাস পেলে মানুষের তুলনায় জমির পরিমাণ বেড়ে গেলেও উৎপাদন ব্যয় ব্যাহত হয় । আয় বৃদ্ধির বিকল্প কোন পথ না থাকায় তারা ক্রমশ দুর্বল হয়ে পড়ে ।
বাণিজ্যের প্রসারঃ- চতুর্থ ও পঞ্চম শতকে ইউরোপে বিভিন্ন স্থানে সভ্যতা ও বাণিজ্য প্রসারের ফলে নির্যাতিত বহু কৃষক ও ভুমিদাস মুক্ত জীবনের স্বপ্ন দেখতে শুরু করে । তারা পালিয়ে গিয়ে শ্রমিকের কাজে যোগ দেয় । ফলে সামন্ততন্ত্রের পতন হয় ।
এবং উপরোক্ত কারণগুলোর জন্য সামন্ততন্ত্রের অবসান ঘটেছিল ।
তো প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এইবার আমি তোমাদের করে দেখাবো তোমাদের ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়ের কিছু এমসিকিউ (mcq) শর্ট কোশ্চেন উত্তর যেগুলি পরীক্ষায় আসার মত এবং এই প্রশ্ন উত্তর গুলি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো চলো নিচে পর পর দেওয়া প্রায় দশটা মতো এমসিকিউ প্রশ্ন-উত্তর যেগুলি পরীক্ষায় আসার মত
১. ডুয়েল কি?
উত্তরঃ- দুজন সামন্তপ্রভুর মধ্য তলোয়ার যুদ্ধকে বলা হয় ।
২. গুপ্ত যুগের শেষ ভাগে নগর গুলির অক্ষয়ের কারণ লেখ?
উত্তরঃ- রাজা নকূল্যের অভাব ।
৩. ম্যানর কি?
উত্তরঃ- সামন্ততান্ত্রিক ব্যবস্থা আঞ্চলিক এককে বলে ।
৪. ম্যানর হাউস কি?
উত্তরঃ- সামন্তপ্রভুর বসবাসের জন্য দুর্গ স্থান সুরক্ষিত একটি প্রসাদ থাকত যাকে বলা হয় ম্যানর হাউস বলে ।
৫. ইউরোপে সামন্ততন্ত্রের সমাজ কয়টি ভাগে বিভক্ত ও কি কি?
উত্তরঃ- ইউরোপে সামন্ততন্ত্রের সমাজ পাঁচটি ভাগে বিভক্ত , যথা —
(ক) রাজা
(খ) ডিউক
(গ) ব্যারন
(ঘ) নাইট
(ঙ) ভ্যাসাল
৬. স্পার্টাকাস কে ছিলেন?
উত্তরঃ- একজন রোমের ক্রীতদাস ও দাস বিদ্রোহের একজন অন্যতম নেতা ।
৭. রোমান দাস যোদ্ধাদের কি বলে?
উত্তরঃ- গ্ল্যাডিয়েটর বলে ।
৮. ফিপ কি?
উত্তরঃ- উরোপে উর্দ্ধতম সামন্তপ্রভুর তারা অধীনস্থ নিম্নতম সামন্তদের যে নিষ্কর জমি দান করতো তাকে বলে ।
৯. করভি কি?
উত্তরঃ- ফ্রান্সে প্রচলিত বেগারশ্রম ।
১০. ট্রুবাদুড় কাদের বলা হয়?
উত্তরঃ- ফ্রান্সের চারণ কবিদের ।
তো হ্যালো প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি তোমাদের আজকে এই পোস্টটিতে সম্পূর্ণভাবে কিছু ইতিহাসের পঞ্চম অধ্যায়েরবড় প্রশ্ন ও কিছু এমসিকিউ শর্ট কোশ্চেন করে দিলাম তো তোমরা এই কোশ্চেন গুলো কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে এবং এরকম ধরনের আরও নতুন নতুন কোশ্চেন ২০২২ সালের সাজেশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকবে তো বন্ধুরা আবারো দেখা হচ্ছে এরকম পয়েন্ট ভিত্তিক বড় প্রশ্ন উত্তর বা এমসিকিউ শর্ট কোশ্চেন নিয়ে পরের কোন পোস্টে
