অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ ৫৮ অধ্যায় ৬ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh Biggan Page৫৮ Addhay ৬ Solve

অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ ৫৮  অধ্যায় ৬ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh Biggan Page৫৮  Addhay ৬  Solve


অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ ৫৮  অধ্যায় ৬ নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh Biggan Page৫৮  Addhay ৬  Solve
অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ ৫৮  অধ্যায় ৬ নমুনা প্রশ্নোত্তর


১  . শূন্যস্থান পূরণ করো :

 

আমন ধান চাষের জন্য____________________মাটিই উপযুক্ত।

উত্তরঃ- এঁটেল মাটি। 

২. ঠিক বাক্যের পাশে ‘v’ আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :

২.১ অজৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়।

উত্তরঃ- ভুল। 

২.২ সবুজ চায়ে ভিটামিন K থাকে।

 

উত্তরঃঠিক।


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

দেশি আমন ধানের একটি উৎকৃষ্ট জাতের নাম লেখো।

উত্তরঃ- দেশি আমন ধানের উৎকৃষ্ট জাত হলো- ঝিঙ্গাসাল, রঘুসাল । 


৪. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৪.১ চাষের সময় মাটিতে সার ব্যবহার করা হয় কেন? 

উত্তরঃ-স্যার মাটিতে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান সরবরাহ করে একই জমিতে বার  বার চাষ করলে পুষ্টি উপাদান ফুরিয়ে যায় তাই মাটিতে সার প্রয়োগ করা হয়। 


৪.২ দুটি ফসল ধ্বংসকারী প্রাণীর নাম লেখো।

উত্তরঃ-ফসল ধ্বংসকারী প্রাণীর নাম-  (১)  গঙ্গাফড়িং (২)   ইঁদুর। 

 ৫. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

কৃত্রিমভাবে মাছের ডিম পোনা তৈরির পদ্ধতিটি লেখো

উত্তরঃ- কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোন কোন মাছের ডিম পোনা তৈরি  হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে। আর ডিম পোনা সংগ্রহ অনেক সুবিধা হয় । 

২ এই পদ্ধতিতে প্রতিটি সুস্থ-সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাস নেওয়া হয় । মাছের মাথায় মানুষের মত একটা অন্তঃক্ষরা  গ্রন্থি থাকে – এর নাম পিটুইটারি গ্রন্থি। মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছ ইনজেকশন দেওয়া হয়। আর পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার কতটা ইনজেকশন দেওয়া হবে তার একটি নির্দিষ্ট নিয়ম আছে। তোমরা পরে এ বিষয়ে বিষদে জানবে। 

See also  অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও বিজ্ঞান পেজ 21 অধ্যায় 3 নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh Biggan Page 21 Addhay 3 Solve

৩ পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়।