অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস পেজ ৫-৭ অধ্যায় 3 নমুনা প্রশ্নোত্তর । Class 8 Pathon Setu Poribesh o itihas Page5-7 Addhay 3 Solve
![]() |
| অষ্টম শ্রেণীর পঠন সেতু পরিবেশ ও ইতিহাস |
১ . শূণ্যস্থান পূরণ কর :
১. (ক) হর্ষচরিত রচনা করেন___________________।
উত্তর ঃ- বানভট্ট।
(খ) শাসকের গুণগান খোদাই করা লেখকে _____________________ বলে।
উত্তর ঃ- প্রশস্তি।
(গ) আকবরনামা লিখেছিলেন___________________।
উত্তর ঃ- আবুল ফজল।
(ঘ) আমুক্তমাল্যদ রচনা করেন_________________।
উত্তর ঃ- কৃষ্ণদেব রায়।
২. ঠিক-ভুল নির্ণয় করো :
(ক) মুন্তাখাব-উৎ তওয়ারিখ লেখেন বদাউনি।
উত্তর ঃ- ঠিক।
(খ) দানসাগর বইটি লেখেন লক্ষণ সেন।
উত্তর ঃ- ভুল।
(গ) সুয়ান জাং শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন।
উত্তর ঃ- ঠিক।
(ঘ) পোর্তুগিজ পর্যটক পেজ কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগর রাজ্যে এসেছিলেন
উত্তর ঃ- ঠিক।
৩ .সংক্ষেপে লেখো (তিন-চারটি বাক্যে) :
ক) ‘রামচরিত কাব্য থেকে কী জানা যায়?
উত্তর ঃ- রামচরিত কাব্য থেকে একদিকে রামায়ণ এবং অন্যদিকে পাল রাজা রামপালের কথা জানা যায়।
(খ) আবুল ফজল ও বদাউনির লেখা কীভাবে মুঘল যুগের ইতিহাস রচনায় সাহায্য করে?
উত্তর ঃ- আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল তার লেখা আকবরনামা গ্রন্থটি মুঘল যুগের ইতিহাস রচনায় সাহায্য করেএবং বদাউনি লেখা মুনতাখাব তারিখ বইটি ও মুঘল যুগের ইতিহাস রচনায় সাহায্য করে।
১. সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) :
(ক) মানুষ কোন সময় প্রথম খাদ্য উৎপাদন শুরু করে?
উত্তর ঃ- নতুন পাথরের যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করেছিল।
(খ) মানুষ কীভাবে খাদ্য উৎপাদন শুরু করেছিল?
উত্তর ঃ- পুরনো দিনের মানুষ একসময় দেখল বীজ থেকে নতুন চারা গাছ লাগাচ্ছে, তখন তাদের মনে নতুন চিন্তার আবির্ভাব ঘটে।তারা ভাবলো গাছ লাগিয়ে যত্ন করে বড় করলে তা থেকে খাবার শস্য পাওয়া যাবে,তখন মানুষ কৃষিকাজ করে খাদ্য উৎপাদন শুরু করেছিল।
(গ) মানুষ কীভাবে খাদ্যের উৎপাদনকে নিশ্চিত করেছিল?
উত্তর ঃ- যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষির ওপর নির্ভর করে স্থায়ী ভাবে জীবন যাপন শুরু করে এবং এই কৃষিকাজি খাদ্য উৎপাদন কে নিশ্চিত করে।
২. নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্য) :
(ক) মানুষ কীভাবে যাযাবর থেকে স্থায়ী জীবনযাপন শুরু করেছিল?
.jpg)