মেথির উপকারিতা ও অপকারিতা | পুরুষের জন্য মেথির উপকারিতা

মেথির উপকারিতা ও অপকারিতা: তিতা স্বাদের জন্য অনেকেই মেথি এড়িয়ে চলেন। তবে এর মেথির উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জানলে যে কেউ অবাক হবেন। একটি গবেষণায় দেখা গেছে, মেথি খেলে প্রতিদিন ভেজাল খাবার খেয়েও সুস্থ থাকা যায়। এটি একটি মসলা, খাবার এবং ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

মেথির উপকারিতা ও অপকারিতা | পুরুষের জন্য মেথির উপকারিতা | কালোজিরা ও মেথির উপকারিতা | মেথির উপকারিতা চুলের জন্য
মেথির উপকারিতা ও অপকারিতা | পুরুষের জন্য মেথির উপকারিতা 

কয়েক যুগ ধরে ইউনানী ও, আয়ুর্বেদিক এবং কবিরাজী চিকিৎসার মেথি ব্যবহার করা হয়। মেথি একটি ঘরোয়া ভেষজ উপাদান, তাই এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আয়ুর্বেদিক এবং ইউনানী ঔষধ তৈরিতে প্রচুর পরিমাণে মেথি ব্যবহার করা হয়। নিচে মেথির উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:

মেথির উপকারিতা কি কি ?

মেথি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শরীর, ত্বক এবং চুল সুস্থ রাতে মেথির জুড়ি মেলা ভার। চুলের যত্নে মেথি খুব কার্যকর একটি উপাদান। শরীরের বিভিন্ন কঠিন রোগ মোকাবেলায় মেথি ব্যবহার করা হয়। চলুন মেথির উপকারিতা জেনে নেওয়া যাক:


০১. মেথির উপকারিতা চুলের জন্য

চুল পড়া কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে মেথি ব্যবহার করা হয়। মেথিতে বিদ্যমান ভিটামিন এ এবং ভিটামিন সি চুলের গোড়া মজবুত করতে এবং চুল ঝরে পড়া কমাতে সাহায্য করে। মেথি মাথার খুশকি দূর করে এবং চুলকে স্বাস্থ্যজ্জ্বল রাখে।


০২. ঝকঝকে ত্বকের জন্য মেথির ব্যবহার

মেথি ত্বকের বলিরেখা এবং বিভিন্ন ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে। চোখের নিচের কালো দাগ দূর করে। মেথি ত্বকের জন্য এন্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে। ব্রণের দাগ থেকে রক্ষা পাওয়ার জন্য মেথি ব্যবহার করা হয়।


০৩. ডায়াবেটিক রোগের মেথির ব্যবহার

মেথি শরীরের কার্বোহাইড্রেট এবং সুগার শোষণ করে নেয়। এবং শরীরে ইনসুলিন নিঃসরণের মাত্রা বৃদ্ধি করে। রক্ত গ্লুকোজের মাত্র কমাতে সাহায্য করে বিধায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

See also  কালোজিরা খাওয়ার নিয়ম ও কালোজিরার উপকারিতা জেনে নিন


০৪. ওজন কমায় কমাতে মেথির ব্যবহার

মেথি খেলে শরীরে ফাইবারের পরিমাণ ঠিক থাকে এবং ক্ষুধা কম লাগে। ফলে খাওয়ার পরিমাণ কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে আসে।


০৫. ক্যান্সার প্রতিরোধ করতে মেথির ব্যবহার

মেথি ব্রেস্ট ক্যান্সার সৃষ্টিকারী উপাদানকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে। শরীরের টক্সিক উপাদান বের করে দেয় ফলে ক্যান্সার প্রতিরোধ হয়।


০৬. মায়ের বুকের দুধ বাড়ায় 

মেথিতে বিদ্যমান ডায়োসজেনিন উপাদান মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে। মেথি মায়ের দুধের পুষ্টিগুণ বাড়িয়ে দেয়।

এছাড়াও মেথি কোলেস্টেরল কমাতে এবং বাতের ব্যথা কমাতে খুবই কার্যকরী। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই মেথি যোগ করুন।

আরো পড়ুন

যৌনক্ষমতা বৃদ্ধির খাবার তালিকা

পুরুষাঙ্গে কালোজিরার তেল মালিশ করলে কি উপকার হয়? 

ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার

পুরুষের জন্য মেথির উপকারিতা

  • মেথি শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে। টেস্টোস্টেরন হল এক ধরনের সেক্স হরমোন যা পুরুষ এবং মহিলা উভয়ের দেহে এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। 
  • যৌন প্রক্রিয়ায় সাহায্য করার পাশাপাশি মেথি এনার্জির মাত্রা বাড়াতে সাহায্য করে।
  • মেথি দেহের হাড় মজবুত করে। 
  • মন-মেজাজ ভালো রাখতে টেস্টোস্টেরন হরমোন দারুণ সহায়তা করে। 
  • বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্থূলতা ও ডায়াবেটিসের মতো কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। তাই সপ্তাহে ২/৩ দিন মেথি খাওয়ার ফলে শরীরে এই রোগ গুলোর টেস্টোস্টেরনের মাত্রা কমতে শুরু করে। যাতে করে স্থূলতা ও ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে না।  
গবেষণায় দেখা গেছে, ৪৫ বছরের বেশি বয়স্ক পুরুষের ৩৯ শতাংশের মধ্যেই টেস্টোস্টেরনের ঘাটতি রয়েছে। এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য নানা ধরনের চিকিৎসা রয়েছে। এর মধ্যে অন্যতম থেরাপি হলো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আবার অনেকেই এই ধরনের চিকিৎসা পছন্দ করেন না।

তাঁরা সাধারণত বিকল্প উপায় অবলম্বন করতে চান। তাঁরা সাধারণত প্রাকৃতিক উপায়ে অথবা ঘরোয়া উপাদান ব্যবহার করে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানোর চেষ্টা করেন। আর এক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন হার্বাল সাপ্লিমেন্ট। হারবাল সাবলিমেন্ট মেথি দ্বারা তৈরি করা হয়।

আরো পড়ুন



মেথির উপকারিতা ও অপকারিতা

মেথির উপকারিতা থাকার পাশাপাশি কিছু অপকারিতা ও রয়েছে। চলুন মেথির উপকারিতা ও অপকারিতা জেনে নিই:

০১. মেথির উপকারিতা:-

  • মেথি বাতের ব্যথা কমাতে সাহায্য করে।
  • প্রতিনিয়ত মেথি খেলে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
  • মেথি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
  • মাসিকের ব্যথা দূর করতে মেথি সাহায্য করে।
  • মেথি শরীরের গ্লুকোজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
  • মেথি শরীরের বাড়তি কার্বোহাইড্রেট শোষণ করতে পারে। ফলে ওজন নিয়ন্ত্রিত থাকে।
  • কোষ্ঠকাঠিন্য এবং শরীরের গিটের ব্যথা দূর করতে মেথি ব্যবহার করা হয়।
  • মেথি রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

০২. মেথির অপকারিতা:-

  • মেথি মুখের ভিতর তিতা স্বাদের প্রবণতা সৃষ্টি করে। এর ফলে মাথা ঘোরার সমস্যা এবং বমি বমি ভাব তৈরি হতে পারে।
  • নিয়মিত মেথি ব্যবহারে শরীরে সুগারের পরিমাণ হঠাৎ কমে যেতে পারে। যা মাঝে মাঝে ডায়াবেটিস রোগীদের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে।
  • মেথি রক্তের জমাট বাধা প্রতিরোধ করতে সাহায্য করে। যাদের রক্ত পাতলা তাদের মেথি সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ।
  • গর্ভবতী মায়েরা মেথি সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। কারণ মেথি সেবন করলে সময়ের আগেই বাচ্চা জন্ম নিতে পারে।

মেথির উপকারিতা চুলের জন্য

যুগ যুগ ধরে চুলের যত্নে মেথি ব্যবহার করা হয়। চুলের বিভিন্ন সমস্যা সমাধানে মেথি ম্যাজিক এর মত কাজ করে। চলুন মেথির উপকারিতা চুলের জন্য কি কি তা জেনে নেওয়া যাক:

  • চুল পড়া কমাতে সাহায্য করে: ৫০ গ্রাম মেথি ৩০০ মিলি পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। এই মেথি ভি যেন পানি সকালে এক গ্লাস খালি পেটে পান করুন। মেথি ভেজানো পানি চুলের গোড়ায় স্প্রে করতে পারেন। ৭ থেকে ১০ মিনিট মেথি ভেজানো জল মাথায় স্প্রে করে ধুয়ে ফেলুন। কয়েকদিনেই চুল পড়া বন্ধ হবে।
  • চুলের খুশকি দূর করে: ২ চামচ মেথি এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন। ১০ থেকে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে কিছুটা পানিসহ মেথি ব্লেন্ড করে নিন। এই ব্লেন্ড করা মিশ্রণে টক দই যোগ করুন। মিশ্রণটি মাথায় লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মাথায় পুষ্টি তো গয় এবং খুশকি দূর করতে সাহায্য করে।
  • চুলের অকালপক্কতা কত দূর করে: নারিকেল তেলে মেথি ভিজিয়ে রাখ। মেথি ভেজানো তেল মাথায় দেওয়ার সময় হালকা কুসুম গরম করে নিন। কুসুম গরম তেল মেথি সহযোগে মাথায় ব্যবহার করলে চুলের অকালপক্কতা দূর হয়।
আরো পড়ুন




See also  টেলিটক অফার দেখার নিয়ম | ইন্টারনেট, মিনিট অফার কোড

মেয়েদের জন্য মেথির উপকারিতা

মেথিতে বিদ্যমান সাইটো – ইস্ট্রোজেন উপাদান নারীদের শরীরে প্রোলেকটিন নামক হরমোনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে নারীদের শরীর সুগঠিত হয়। এছাড়া ও নারীদের শরীরে পিসিওস এবং পিসিওডি এর সমস্যা মোকাবেলায় মেথি কার্যকর ভূমিকা পালন করে। এই ধরনের বড় রোগ মোকাবেলা সহ মেয়েদের চুলের সমস্যা সহ ত্বকের যত্নে যুগ যুগ ধরে মেথি ব্যবহার করা হয়।


চুলের যত্নে মেথির উপকারিতা

চুলের যত্নে মেথির উপকারিতা সম্পর্কে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। আসুন চুলের যত্নে মেথির আরো কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক:

  • মেথি চুল পড়া কমাতে সাহায্য করে ‌।
  • চুলের খুশকি দূর করতে সাহায্য করে।
  • চুল দ্রুত পেকে যাওয়া রোধ করতে মেথী খুবই উপকারী।
  • নতুন চুল গজাতে এবং চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে মেথি সাহায্য করে।
  • চুলকে ময়শ্চারাইজার রাখতে এবং চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে।

কালোজিরা ও মেথির উপকারিতা

কালোজিরা ও মেথি উভয়ই ভেজষ প্রাকৃতিক গুণসম্পন্ন। আসুন জেনে নিই একত্রে কালোজিরা ও মেথির উপকারিতা:


কালোজিরা এবং মেথি রোদে শুকিয়ে গুড়া করে নিন।নারিকেল তেল, কালোজিরা এবং মেথির গুড়া একত্রে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি বেশ কিছু সময় জ্বাল করে ফুটিয়ে নিন। 


ঠান্ডা হয়ে গেলে একটি কাছের বোতলে রেখে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটি চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

শেষ কথা


বিভিন্ন ছোট বড় রোগের প্রতিরোধক হিসেবে মেথি বহু বছর ধরে ব্যবহার করা হয়। এর ভেজষ গুন চোখে পড়ার মতো। সব বয়সী ব্যক্তিরাই কমবেশি মেথি ব্যবহার করতে পারেন। তবে বড় কোন অসুখ মোকাবেলায় মেথি সেবন করার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।


মেথির উপকারিতা থাকা সত্ত্বেও যেহেতু কিছু অপকারিতা রয়েছে তাই জেনে বুঝে মেথি সেবন করা উচিত। এই আর্টিকেলে আমি মেথির উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি‌। সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আশা করি আপনারা উপকৃত হবেন।



কনটেন্ট ট্যাগ: মেথির উপকারিতা ও অপকারিতা,পুরুষের জন্য মেথির উপকারিতা ,ডায়াবেটিসে মেথি খাওয়ার নিয়ম,কালোজিরা ও মেথির উপকারিতা,গ্যাস্ট্রিকের জন্য মেথি খাওয়ার নিয়ম,মেথি খাওয়ার নিয়ম ও উপকারিতা,পুরুষের জন্য মেথি খাওয়ার নিয়ম,মেয়েদের জন্য মেথির উপকারিতা