১. শূন্যস্থান পূরণ করো :
১.১ তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী এমন একটি অধাতু হলো______________।
উত্তরঃ-হীরে।
১.২ লঘু H, SO ও লোহার বিক্রিয়ায়________________ গ্যাস মুক্ত হয়।
উত্তরঃ- হাইড্রোজেন।
২. ঠিক বাক্যের পাশে ‘v’ আর ভুল বাক্যের পাশে ‘×’ চিহ্ন দাও :
২.১ জিঙ্ক ও লোহা উভয়েই লঘু H, SO, দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে।
উত্তরঃ-ঠিক
২.২ হিরে তাপ ও তড়িতের সুপরিবাহী।
উত্তরঃ- ভুল
২.৩ সোনার যে ধর্মের জন্য সোনার খুব সরু তার তৈরি করা যায় সেটি হলো তড়িৎ পরিবাহিতা।
উত্তরঃ- ভুল
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও
৩.১ লোহার সঙ্গে লঘু HCl দ্রবণের বিক্রিয়ার কী ঘটে সমীকরণ লেখো।
উত্তরঃ-লোহার সাথে লঘু HCL বিক্রিয়ার হাইড্রোজেনের H2o ক্লোরাইড লবণ উৎপন্ন হবে।
Fe+2Hcl—-Fecl2+h2
৩.২ কপার সালফেট দ্রবণে লোহার টুকরো যোগ করলে যা ঘটবে রাসায়নিক সমীকরণসহ লেখো।
উত্তরঃ-কপার সালফেট দ্রবণে লোহার টুকরো যোগ করলে লোহার উপর ধাতব কপারের লালচে বাদামি রঙের আস্তরণ পড়বে ।
সমীকরণঃ
Fe+cuso4—-Feso4+cu